রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৩ ২৩:৫৮:৪৭ || আপডেট: ২০১৯-০২-১৩ ২৩:৫৮:৪৭
রফিকুল আলম : ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় সরকারী ১২ শতক জায়গা উদ্ধার করেছে ভূমি অফিস।১৩ ফেব্রুয়ারি দুপুরে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আলতাফ মুন্সির বাড়ি সংলগ্ন এলাকায় জনৈক ব্যক্তি সরকারি জায়গা দখল করে পাকা দালান করার সময় ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম খবর পেয়ে তার নির্দেশের নাজিরহাট ভূমি অফিসের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে এই জায়গায় উদ্ধার করে। পরে ওই জায়গাতে সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে। গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দেয়।
এসময় নাজিরহাট ইউনিয়নের ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল অাকবর, উপসহকারী কর্মকর্তা মোঃ মোজাহারুল ইসলাম ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মনজুর হোসেন, মোহাম্মদ হুমায়ুন উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত জায়গা দক্ষিণ ধুরুং মৌজার বিএস খতিয়ান নং ০১ বিএস দাগ ৯৯৮৫। উদ্ধারকৃত জায়গার আনুমানিক মূল্য এক কোটি ১ লাখ টাকা বলে ধারণা করছে ভূমি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তারা এই জায়গা উদ্ধার করার পর এলাকার সর্বস্থরের জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন।
খবর নিয়ে জানা গেছে, নাজিরহাট পৌরসভা সরকারি সরকারি জায়গা দখল করে বিভিন্ন ভূমিদস্যুরা বিভিন্ন দালান গড়ে তুলেছেন। সরকারি জায়গা গুলো উদ্ধারের জন্য দ্রুত প্রশাসন মাঠে নামবেন বলে জানা গেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ভূমি কর্মকর্তারা।