চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের আজমপুরে বসতবাড়িতে অগ্নিকান্ড

প্রকাশ: ২০১৯-০২-১৩ ২৩:৫২:৫২ || আপডেট: ২০১৯-০২-১৩ ২৩:৫২:৫২

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের ওছমানপুর ইউনিয়নের আজমপুর বাজার সংলগ্ন হোসেন ডিলার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুটি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থরা হলেন মোঃ শেখ ফরিদ ও হারুন অর রশিদ। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থরা। ওই বাড়ির বাসিন্দা মেজবা ভূঁইয়া জানান, বুধবার দুপুরে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর শুনে পাশ্ববর্তি আজমপুর বাজারের লোকজন দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসায় তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রনে আসে।

অন্যথায় বাড়ির আরো বসতঘর পুড়ে অনেক ক্ষতি হতে পারতো। মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা রবিউল আজম রবিন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তা নাহলে আরো বেশি ক্ষতির অাশংকা ছিল। তবে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *