প্রকাশ: ২০১৯-০২-১৩ ২৩:৪৬:৪৬ || আপডেট: ২০১৯-০২-১৩ ২৩:৪৬:৪৬
রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে “হাজী সুইট্স” নামে একটি মিষ্টির দোকানে হামলার দায়ে থানায় অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাত ৭ টার দিকে এই ঘটনা ঘটে। হামলা ও ভাংচুরের ঘটনায় মুরাদ নগরের বাসিন্দা ও দোকানের মালিক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন।
ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “মুরাদ নগর এলাকার মহিউদ্দিনের কাছে পাওনা টাকা চাইলে দোকানে এই হামলা চালানো হয়। হামলায় আসবাবপত্র ও মালামাল মিলিয়ে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ”