আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৪ ০০:০১:১৯ || আপডেট: ২০১৯-০২-১৪ ০০:০১:১৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার নাইখাইনে আজ ১৪ ও ১৫ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিনব্যাপি নানান কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ প্রতিবিম্ব অভিষেক ও বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির, একুশে পদকপ্রাপ্ত উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড্ভোকেট রানা দাশ গুপ্ত, বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রন্জন বড়ুয়া, রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরী সহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাচ্য ভাষা বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু, বাংলাদেশ বুড্ডিষ্ট ফেডারেশনের মহাসচিব ভিক্ষু সুনন্দপ্রিয় ও ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রথমদিন বৃহস্পতিবার একক ধর্মদেশনা করবেন খৈয়াখালী ধর্ম্মাবিজয়ারাম বিহারের অধ্যক্ষ পঞঞা চক্কা মহাথেরো। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধ ধাতু প্রতিস্থাপন, অভিষেক, বুদ্ধপুজা, অষ্ট উপকরণ সহ সংঘদান, শান্তি শোভাযাত্রা, স্বেচ্ছাসেবকদের ব্যাজ প্রদান ও শপথানুষ্ঠান, আলোচনা সভা, আতশবাজি পোড়ানো, ফানুস উত্তোলন, বুদ্ধকীর্তন ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। ২ দিনব্যাপি অনুষ্ঠানমালায় সকলকে উপস্থিত থাকার জন্য উদ্যাপন পরিষদের চেয়ারম্যার-সচিব পীযুষ কান্তি বড়ুয়া ও অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু অনুরোধ জানিয়েছেন।