আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৪ ০০:০৫:৪১ || আপডেট: ২০১৯-০২-১৪ ০০:০৫:৪১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় অসুস্থ স্বামীকে বাঁচাতে গিয়ে প্রথমে প্রাণ হারান স্ত্রী, পরে নিহত স্ত্রীর লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়েন অসুস্থ স্বামী। তেমনি একটি পরিবারের স্বামী-স্ত্রীর করুন মৃত্যু ঘটেছে পটিয়া পৌর সদরের ৬নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায়। বুধবার দুর্ঘটনায় স্ত্রীর লাশ দেখে সন্ধ্যা ৬টায় হাসপাতালে মারা গেছেন স্বামী বাদল দাশ। ঐ এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায় আর্তনাত ও কান্নার আওয়াজে পুরো এলাকায় শোকে বাতাস ভারী হয়ে উঠেছে। জানা যায়, স্বামীকে হাসপাতালে নেওয়ার সময় পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন স্ত্রী ও পরবর্তীতে লাশ দেখে স্বামীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাদল দাশ (৬০) ও তার স্ত্রী রত্মা দাশ (৫০)।
এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালক খোরশেদ আলম (৩৭) ও নিহত রত্মার পুত্র বিধান দাশ (৩৮)। আরো জানা যায়, পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাদল দাশ দীর্ঘদিন ধরে অসুস্থ। বুধবার ভোরে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বামীকে নিয়ে রত্মা দাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। সিএনজি অটোরিক্সা মনসা বাদামতল এলাকায় পৌঁছলে চট্টগ্রামমূখী মালবাহী লরি (চট্টমেট্টো ট-১১-৫৯৬৩) ধাক্কা দিলে ঘটনাস্থলে রত্মাসহ আহত হয়। পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক প্রণব দাশ জানান, অসুস্থ বাদল দাশকে নিয়ে চমেক হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী রত্মা দাশ মারা গেছেন এবং স্ত্রীর লাশ দেখে বাদল দাশ সন্ধ্যা ৬টায় দিকে মারা গেছেন।
পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত অফিসার এসআই মুজিবুর রহমান বলেন, মালবাহী লরির ধাক্কায় সিএনজির যাত্রী নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মালবাহী লরিটি আটক করা হয়েছে।