আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৪ ০০:০৩:২৩ || আপডেট: ২০১৯-০২-১৪ ০০:০৩:২৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার জিরি ইউনিয়নের নিশ্চিন্তাপুর ডা. অজিত দাশের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাত ১টার সময় ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫/৪০ লক্ষ টাকার মালামাল, নগদ টাকা, স্বর্ণলংকারসহ পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান। ফায়ার সার্ভিসের লোকজন দীর্ঘক্ষন চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রনে চেষ্ঠা চালায় তখন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম যথা সময়ে উপস্থিত ছিলেন বলেও জানায়।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থরা হলেন, প্রকাশ দাশ, শ্যামল দাশ, দিপন দাশ, বিজয় দাশ, পরিমল দাশ, মদন দাশ, বিমল দাশ, রুবেল দাশ, সুবল দাশ, কোখন দাশ, সিদ্ধার্থ দাশ, পার্থ দাশসহ ১৩টি পরিবারের বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ প্রমুখ। অগ্নিকান্ডের বিষয়ে স্থানীয় সমাজ সেবক ও ব্যবসায়ী দিপক কানুনগো জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আমরা যারা সমাজে বিত্তবান ব্যক্তি আছি তারাও তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করব। ইতিমধ্যে তাদের জন্য খাবার ও কাপড়, ব্যবাহারিক জিনিসপাতি দিয়ে সহযোগিতা করার চেষ্ঠা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন। এ বিষয়ে পটিয়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুমেন বড়ুয়া বলেন, আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে পাকা, মাটি, বেড়ার ঘরসহ ৭টি ঘর রয়েছে প্রাথমিকভাবে বৈদ্যতিক খুটি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান ২০ লক্ষ টাকার মত হতে পারে বলে তিনি জানায়।