চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পদত্যাগ না করেই ভোট করতে পারবেন উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা

প্রকাশ: ২০১৯-০২-১৪ ১৩:০০:১৭ || আপডেট: ২০১৯-০২-১৪ ১৩:০০:১৭

বীর কন্ঠ ডেস্ক :

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বর্তমান চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। জেলা পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা যদি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে চান তবে তাদের পদত্যাগ করতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি কমিশনের এই সিদ্ধান্তের কথা জানান।

আইনের ভিত্তিতেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে হেলালুদ্দীন আহমদ জানান, বতর্মানে উপজেলা পরিষদের চেয়ারম্যান যারা পদে যারা দায়িত্ব পালন করছেন ইসি সিদ্ধান্ত নিয়েছেন ফের ভোট করতে তাদের পদত্যাগ করতে হবে না। আর ভাইস-চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *