শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৪ ২০:০৬:২৫ || আপডেট: ২০১৯-০২-১৪ ২০:০৬:২৫
শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী : সামাজিক অবক্ষয় রোধে বাল্য বিবাহ রোধ, মাদক ও জঙ্গিবিরোধী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে বৈলছড়ি নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।
বৈলছড়ি ইউপি সচিব মোঃ আলা উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন, বাঁশখালী গার্লস কলেজের অধ্যক্ষ মুছা সিকদার, পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট এর অধ্যক্ষ মোঃ হামিদুল হক, হামিদিয়া রহিমা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ জমির উদ্দিন নেছারী, বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বড়–য়া, এম. আনোয়ারুল আজিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দাশ, সোনালী ব্যাংক লিঃ কে.বি. বাজার শাখার ব্যবস্থাপক অঞ্জন খাস্তগীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সেমিনারে বক্তারা, সমাজে বাল্য বিবাহের কুফল, মাদকের ভয়াল থাবা ও জঙ্গিবিরোধীয় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে। আজকের ছাত্র-ছাত্রীকে আগামী দিনের ভবিষ্যত ব্যক্ত করে তাদের মধ্যে এই তিনটি বিষয়ের কুফল যাতে প্রতিফলন ঘটতে না পারে সেদিকে অভিভাবকদের প্রতি জোর নজর রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।