অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৪ ২০:০০:৫৫ || আপডেট: ২০১৯-০২-১৪ ২০:০০:৫৫
বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় অাগুনে ৮ বসতঘর ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে। ১৪ ফেব্রুয়ারি বেঙ্গুরা এলাকার মোহাম্মদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার দীপক কুমার দাশ।
তিনি বলেন, রাত দুইটার দিকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে দেলোয়ার হোসেন, মো. ইলিয়াছ, আবদুল আজিজ, জাবের, মো. সেকান্দর, মো. খলিল, মো. অলি ও মো. আরিফের বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি গাড়ি ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।