চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তির ফলাফল প্রকাশ

প্রকাশ: ২০১৯-০২-১৪ ১৯:৫৫:২১ || আপডেট: ২০১৯-০২-১৪ ১৯:৫৫:২১

 নিজস্ব প্রতিনিধি : মিরসরাইয়ের ঐতিহ্যবাহী উদয়ন ক্লাবের উদ্যোগে ‌৩১তম উদয়ন মেধা বৃত্তি পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ক্লাবের কার্যালয়ে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

এসময় ক্লাবের সভাপতি মোঃ শেখ সেলিম, সহ-সভাপতি আমিনুল হক আমিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম শাহীন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের ফলাফলে ২য় শ্রেণী থেকে ৮ম শ্রেনীর ৭০জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

গত ৩০ নভেম্বর করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ে মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *