আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৫ ০০:০৬:৫৮ || আপডেট: ২০১৯-০২-১৫ ০০:০৬:৫৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার উদ্যোগে সমমনা বেসরকারি উন্নয়ন সংগঠনের (এনজিও) প্রতিনিধিদের অংশগ্রহণে “দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে এনজিওদের ভ‚মিকা” শীর্ষক নেটওয়ার্ক সভা ১৩ ফেব্রুয়ারী বুধবার বিকাল তিনটায় পটিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সনাক সহ-সভাপতি নিত্যময় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান।
সভায় টিআইবি’র বিবেক প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিন। সমমনা এনজিওদের মধ্যে কার্যক্রমে সমন্বয় বাড়ানো, যৌথ উদ্যোগে কার্যক্রম পরিচালনা এবং নেটওয়ার্কের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো গতিশীল করার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান বলেন, টিআইবি দেশে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। জনগণ আগের চেয়ে দুর্নীতির বিরুদ্ধে অনেক সচেতন হয়েছে, যে কারণে সেবা প্রতিষ্ঠানগুলো সেবা প্রদানে আন্তরিক হয়েছে। তিনি বলেন, বর্তমানে তরুণ অফিসারগুলো জনগণকে দুর্নীতিমুক্ত সেবা প্রদানের ক্ষেত্রে অনেক বেশী আন্তরিক। জনগণ দালালের কাছে না গিয়ে সরাসরি অফিসারের সাথে যোগাযোগ করলে কোনরকম হয়রাণী ছাড়াই সেবা নিতে পারবে।
তিনি আরো বলেন, শুধু সরকারি অফিস নয়, এনজিওরা কি কাজ করে, কোন কাজে তারা কতো টাকা খরচ করে তা জনগণকে জানাতে হবে। এজন্য তিনি প্রত্যেক এনজিওকে সিটিজেন চার্টার স্থাপনের পরামর্শ দেন। সভায় অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিগণ সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি শীলা দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়না ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সোলায়মান, সূর্যের হাসি ক্লিনিক এর ক্লিনিক ম্যানেজার রূপস মুৎসুদ্দি, মুক্তি কক্সবাজার এর ম্যানেজার বিপুল কুমার মজুমদার, রিক এর ম্যানেজার সুমন মিয়া, প্রত্যাশীর সেলিনা দিদা, হীড বাংলাদেশের সাইদুজ্জামান, বিটার সুপারভাইজার বাবলা দাশ, আশার আঞ্চলিক ব্যবস্থাপক মো: শোআইব, ব্র্যাকের অলোক সরকার ও রশিদা খাতুন মেঘলা, এসএসএস এর শাখা ব্যবস্থাপক খোকন চন্দ্র পাল, টিএমএসএস এর ফারুক হোসাইন, বিজ এর রবিউল আলম, উদ্দীপন এর মো. ইউসুফ, নারী জাগরণ সংস্থার রিংকী দেব, দি লেপ্রসি মিসনের শেলী দে, পদক্ষেপ এর ব্রাঞ্চ অফিসার জয়নাল আবেদীন, ঘাসফুল এর শাখা ব্যবস্থাপক সমীর চন্দ্র দাশ, অবলম্বন এর কংকন ময় দে, ব্যুরো বাংলাদেশের মানিক মিয়া, ইপসার শহীদুল ইসলাম, ইয়েস দলনেতা দীপ্ত বড়ুয়া প্রমুখ।