রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৫ ২৩:৫৯:৪২ || আপডেট: ২০১৯-০২-১৫ ২৩:৫৯:৪২
রফিকুল আলম : ফটিকছড়ি উপজেলার সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান পৌর সদর রাঙ্গামাটিয়া শ্রীশ্রী জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মাধ্যমে ২ দিন ব্যাপী অনুষ্ঠান গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারী সম্পন্ন হয়েছে। প্রথম দিন মঙ্গল আরতি ও ঊষা কির্ত্তন, হরি ওঁ সংর্কীত্তন,গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্টিত হয় । রাতে মহতী ধর্ম সভা ডাক্তার রতন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন।উদ্ভোদক ছিলেন, শ্রী উজ্জলানন্দ ব্রব্ক্ষচারী।ধর্মীয় আলাচক ছিলেন প্রফেসর কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন,লায়ন সন্তোষ কুমার নন্দি,বণিক সমিতির সভাপতি দিদারুল ববশর চৌধুরী দুদু,পৌরসভার কাউন্সিলর ও ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল আলম, কাউন্সিলর হেলাল উদ্দিন,ছাত্রলীগ নেতা সাদেক আলী শুভ,মেজবাহ উদ্দিন,বরুণ কুমার আচার্য্য বলাই।গীতা পাঠ করেন,পরমানন্দ গিরী মহারাজ।
সাবেক কাউন্সিলর প্রদীপ রায় ও মন্দিরের সাধারণ সম্পাদক সুজন পালের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, সভাপতি কাজল পাল। ১৫ ফেব্রুয়ারী সকালে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্টা বার্ষিকীর উদ্বোধন করেন,উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন। মন্দিরের পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার রতন কুমার দাশ, প্রতিষ্টা বার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি কাজল কান্তি পাল, পৌর কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম চৌধুরী, কাউন্সিলর হেলাল উদ্দিন,,সাবেক কাউন্সিলর প্রদীপ রায় সহ বিভিন্ন এলাকা থেকে আগত মন্দিরের ভক্তরা উপস্থিত ছিলেন। শোভা যাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিবিরহাট বাস ষ্টেশনে গিয়ে শংকর মঠ ও মিশন সীতাকুন্ডের অধ্যক্ষ শ্রীশ্রী মৎ স্বামী তপানানন্দ গিরি মহারাজকে বরণ করে শোভা যাত্রা সহকারে অনুষ্ঠান স্থলে পৌছে।
এর পর শ্রী শ্রী চন্ডি পাঠ,শ্রী শ্রী গুরু পূজা,শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতাযজ্ঞ,দীক্ষাদান, মহা প্রসাদ আশ্বাদান,শ্রী শ্রী গীতা যজ্ঞের পূর্ণাহুতির পর সন্ধ্যায় মহতী ধর্ম সভা মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন করেন, অধ্যক্ষ শ্রীশ্রী মৎ স্বামী তপানানন্দ গিরি মহারাজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ডাক্তার রতন কুমার দাশ। উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন পালের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কাজল পাল, ডাক্তার সুমন,উজ্জল শীল। বক্তব্য রাখেন,তরুন দাশ,মিণ্টু পাল (লিটু), নির্জ্জল পাল, রজত পাল,বাবু চৌধুরী, পলাশ চৌধুরী, রিপন পাল,উজ্জল শীল,সাধন নাথ, পিন্টু শীল, এনি দাশ, অঞ্জন পাল, সাগর দে, প্রমল সূত্র ধর, নয়ন দেব মুন্না, ডা. শিবু দাশ, নান্টু দাশ, সম্ভু পাল , নয়ন সূত্র ধর ও খোকন সূত্র ধর। শেষে ধর্মীয় পাল্টা কীর্ত্তন অনুষ্টিত হয়।