শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৫ ১৯:৩৩:৩০ || আপডেট: ২০১৯-০২-১৫ ১৯:৩৩:৩০
শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী:
বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম এলাকায় সিএনজি পেট্রোল পাম্পের সামনেই আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজি অটোরিক্সা ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত এবং আরো ৩ ব্যক্তি আহত হয়েছে।
জানা গেছে,আজ দুপুরে কভার ভ্যান ঢাকামেট্রো-ট ২০-৫৯৫৯ ট্রাকটি চট্টগ্রাম শহরে যাওয়ার পথে প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম সিএনজি পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে চট্টগ্রাম শহরের দিক থেকে আসা বাঁশখালী সদরের দিকে যাত্রা করা সিএনজি অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের মীরের বাড়ী এলাকার মারুফ হোসেনের স্ত্রী রহিমা বেগম (৪৮) এবং একই এলাকার জমির হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার(১৩) ঘটনাস্থলই প্রাণ হারায়। নিহত দুজন সম্পর্কে খালা – ভাগনী বলে জানা গেছে।
অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় সিএনজি অটোরিক্সার ড্রাইভার জামাল (২৮) ও তড়িৎ গুহ (৪৮) কে বাঁশখালী গুনাগরি আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে প্রেরন করেন।বর্তমানে তাদের অবস্থাও আশংকা জনক বলে জানা গেছে।
এদিকে স্থানীয় লোকজন কভার্ড ভ্যানটি আটক করলেও ঘাতক ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল হোসেন জানান, সাধনপুর বানীগ্রাম এলাকায় কভার ভ্যান ট্রাকের ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। ঘটনাস্থালে বাহারচড়া পুলিশ ফাঁড়ির সোর্স পাঠানো হয়েছে, ঘাতক ট্রাক এবং সিএনজি অটোরিক্সাটি পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।