মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০২-১৬ ০০:৩৪:১০ || আপডেট: ২০১৯-০২-১৬ ০০:৩৪:১০
চকরিয়া অফিস : সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ মনোনীত চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। আওয়ামীলীগের নৌকা প্রতীককে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। এবারের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাই শেখ হাসিনার নৌকা প্রতীককে জয়ী করুন।’ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘অভিমান ভুলে যান, কে প্রার্থী হয়েছেন সেটি বড় কথা নয়। আমাদের নেত্রী শেখ হাসিনা। তার মার্কা নৌকা। তাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিমবড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, আবু মুছা, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, অর্থ সম্পাদক মো: বদরু, ক্রীড়া সম্পাদক হাসানুল হক, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, কোনাখালীর ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কৈয়ারবিল সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, মাতামুহুরী সাংগঠনিক থানা
আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, পূর্ববড় ভেওলার সভাপতি নুরুল আমিন সিকদার ও সাধারণ সম্পাদক আশরাফ আলী মেম্বার। এরআগে তিনি কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলম এমএ এর বাসভবনে যান। সেখানে তিনি চকরিয়ার উন্নয়ন নিয়ে কথা বলেন। পরে গিয়াস উদ্দিন চৌধুরী চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের জাহেদুল ইসলাম লিটু বাসভবনে যান। সেখানে তিনি কিছু সময় কাটান। মুরব্বীদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।