আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৬ ০০:২৯:৪৭ || আপডেট: ২০১৯-০২-১৬ ০০:২৯:৪৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শাহচান্দ আউলিয়া (র:)’র ৯১তম ওরশ শরীফের প্রস্তুতি সভা গতকাল শুক্রবার ওরশ পরিচালনা কমিটির সভাপতি সভাপতি টি.কে গ্রুপের পরিচালক আলহাজ্ব খোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ারুল আলম চৌধুরী, সাবেক মেয়র ও কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম ও কমিটির নেতৃবৃন্দের মধ্যে এতে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব ফৌজুল কবির, আলহাজ্ব সোলায়মান চৌধুরী, আলহাজ্ব কোব্বাত গণি, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম বেবীর বাপ, আবু তৈয়ব, কালাম, আবদুল কাদের, জামাল উদ্দিন, মোরশেদ হোসেন, কুতুব উদ্দিন, নাজিম, কাজী মুরাদ, জুলু, শাহেদ প্রমুখ।
এতে আগামী ২০ ফেব্রুয়ারী পবিত্র ওরশ শরীফ সফলভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতির বিষয়ে ব্যাপক আলোকপাত করা হয়। এতে এ বছর প্রায় লক্ষাধিক ভক্ত অনুরক্তের আগমনকে উৎসবমুখর করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। সভায় পটিয়া থেকে নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী প্রতিমন্ত্রী সমমর্যাদায় জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় তাকে ধন্যবাদ জানানো হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।