আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৬ ০০:২৭:৫৮ || আপডেট: ২০১৯-০২-১৬ ০০:২৭:৫৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরে ইন্দ্রপোল শিল্প এলাকায় বর্ণাঢ্য আয়োজনে পটিয়ার এক সময়ের কৃতি খেলোয়াড় শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মরহুম আবদুল হক আল্লাই স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন তারই সন্তান পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর ফজলুল হক।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নাঈমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমাজসেবক আবুল খায়ের, ব্যাংকার মো. ইব্রাহিম, বিশিষ্ট রাজনীতিবিদ খায়রুল বশর, মাহবুব আলম, পটিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এটিএম তোহা, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সমাজসেবক ফজলুল কাদের জুলু, জয়নাল আবেদীন, নুরুল আমিন, মো. ইয়াছিন, মো. আকরাম, ক্রীড়া সংগঠক হামিদুর রহমান পেয়ারু, আবদুল হক ফাউন্ডেশনের ট্রাস্টি এনামুল হক, মো. শাহজাহান, মো. ইলিয়াছ, মো. সোলায়মান, আজগর আলী, মো. সোহান প্রমুখ।
এতে উদ্বোধনী দিনে শাহসূফি নুরুল্লাহ স্মৃতি সংঘ মুখোমুখি হয় নাইখাইন ব্রাদার্সের। এতে বক্তারা খেলাধুলার মাধ্যমে অবক্ষয়মুক্ত সমাজ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।