চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় পৌরসভার ৩ প্রকল্পের উদ্বোধন করবেন হুইপ সামশুল হক

প্রকাশ: ২০১৯-০২-১৬ ০০:২৫:৫৩ || আপডেট: ২০১৯-০২-১৬ ০০:২৫:৫৩

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আজ (শনিবার) পটিয়া পৌরসভার উদ্যোগে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় পৌর সদরের ভূমি অফিস থেকে ইন্দ্রপোল পর্যন্ত দৃষ্টিন্দন ড্রেন নির্মাণ কাজ ও পটিয়া উপজেলা পরিষদ সংলগ্ন আওয়ামী সুপার মার্কেট এলাকায় এস.আলম তোরণ, পটিয়া থানার মোড়ে আমির ভান্ডার দরবার শরীফ তোরণ নির্মাণ কাজ শুভ উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পগুলো উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় নবনিযুক্ত হুইপ পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ জানান, ড্রেনেজ প্রকল্প নির্মাণে ব্যয় হবে প্রায় ৮ কোটি টাকা।

এছাড়াও অপর দুইটি তোরণ নির্মাণের ব্যয় ভারও বহন করছে পৌরসভা কর্তৃপক্ষ। তিনি বলেন, বিগত ১০ বছরে পটিয়ার সাংসদ মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নেতৃত্বে পটিয়ায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়েছে। যারই ধারাবাহিকতায় আজকের এ ৩ প্রকল্প। তিনি পৌর সদর সহ পুরো পটিয়ায় বর্তমানে আবদুল করিম সাহিত্য বিশারদ অডিটরিয়াম ও পটিয়া ডাক বাংলো সহ বেশ কয়েকটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে বলে গণ মাধ্যমকে অবহিত করে বলেন, প্রকল্পগুলো শেষ হলে পটিয়া হবে তিলোত্তমা নগরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *