চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাঈলের ইন্তেকাল : শনিবার বাদে জোহর আমির ভান্ডারে জানাজা

প্রকাশ: ২০১৯-০২-১৬ ০০:৩৬:০৫ || আপডেট: ২০১৯-০২-১৬ ০০:৩৬:০৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার সন্তান খাতুনগঞ্জের সুরমা ট্রেডিং এর প্রতিষ্ঠাতা, স্বনামধন্য ব্যবসায়ী ১৩নং সুচক্রদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইসমাঈল কন্ট্রাক্টর গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টায় পৌর সদরের ৩নং ওয়ার্ডের নিজ বাড়িতে বাধর্ক্য জনিত কারণে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহে……..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বৎসর। এ সময় তিনি ৪ পুত্র ও ১ কন্যা সহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আজ শনিবার জোহরের নামাজের পর পটিয়া আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে তার নামাজের জানাজা অনুষিবছত হবে। তার ইন্তেকালে জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *