চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বিশ্ব ভালবাসা দিবস : পটিয়া বাসীকে হুইপের শুভেচ্ছা

প্রকাশ: ২০১৯-০২-১৬ ০০:২১:০৭ || আপডেট: ২০১৯-০২-১৬ ০০:২১:০৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : মহান জাতীয় সংসদের হুইপ (প্রতিমন্ত্রী সমমর্যাদা) আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে বিশ্ব ভালবাসা দিবসে সংসদ ভবনস্থ তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা।

এসময় মাননীয় হুইপ তার নির্বাচনী এলাকা পটিয়ার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পরস্পর ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আমাদের মনে রাখতে হবে দেশপ্রেম ঈমানের অংগ। তাই সব কিছুর উপরে দেশ ও দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তাহলেই কেবল বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় সবার জন্য বাসযোগ্য উন্নয়ন সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। তিনি জাতির পিতার কন্যা চার বারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পটিয়াবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পটিয়াবাসী আমাকে তিন তিন বার এমপি নির্বাচিত করেছেন। তার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আজ মহান জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করেছেন। আমি আমার উপর অর্পিত দায়িত্ব শতবাগ পালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার মর্যাদা দিতে সচেষ্ট থাকবো। পাশাপাশি দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। এজন্য আমি সকলের দোয়া ভালবাসা ও আশির্বাদ চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *