চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে মুক্তিযোদ্বা শামসুল আলমের ইন্তেকালঃ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশ: ২০১৯-০২-১৬ ২৩:০৯:৫৩ || আপডেট: ২০১৯-০২-১৬ ২৩:১১:১৩

 প্রদীপ শীল, রাউজান : রাউজান হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্জ শামসুল আলমের নামাজের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।১৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় নিজ বাড়ীর পাশে নামাজে জানাযার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কপিনে জাতীয় পতাকা ও রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।

উপজেলা মুক্তাযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মরহুমের কপিনে।জানাযায় অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান, উত্তর জেলা আআওয়ামীলীর সাধারন সসম্পাদক এম এ সালাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলহাজ্জ ইউছুফ বাঙ্গালী, মুক্তিযোদ্ধা আলহাজ্জ জহিরুল ইসলাম ছিদ্দীকি, মুক্তিযোদ্বা আবু তাহের,মুক্তিযোদ্ধা আলহাজ্জ আবুল কাসেম, আওয়ামীলীগ নেতা আলহাজ্জ মাহবুবুল আলম সহ কয়েক হাজার মানুষ।জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য,শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ৭০বছর বয়সি মুক্তিযোদ্ধা শামসুল আলম। তিনি স্ত্রী,৪ছেলে, ১মেয়ে সহ অসংখ্য অাত্মীয় স্বজন রেখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *