চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় মরহুম সৈয়দ- শহিদ স্মৃতি মিনিবার ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন 

প্রকাশ: ২০১৯-০২-১৬ ২১:১৯:১৬ || আপডেট: ২০১৯-০২-১৬ ২১:১৯:১৬

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়ায় মরহুম সৈয়দ- শহিদ স্মৃতি মিনিবার ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারী)  বিকালে উপজেলা সদর ইউনিয়নের উজির ভিটায় মরহুম সৈয়দ- শহিদ স্মৃতি পরিষদ  কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টূর্ণামেন্টের প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়াক ও  ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজান।

খেলায় বিশেষ অতিথি ছিলেন  মোঃরফিক, সেলিম উদ্দিন , নেজাম উদ্দিন, তৌহিদুল ইসলাম,মোঃ ইউনুছ, মোঃআমিন, হেলাল উদ্দিন ও  জাহেদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন অনিবার্য ফুটবল একাদশ বনাম উপজেলা যুব একাডেমী।  এতে যুব একাডেমী ৩-০ গোলে অনিবার্য ফুটবল একাদশকে পরাজিত করে।খেলা পরিচালনা করেন মো: মাসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *