নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০২-১৬ ০০:৫৩:৪৬ || আপডেট: ২০১৯-০২-১৬ ০০:৫৩:৪৬
নীরব জসীম : আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে ঢাকা সাভার সিএমপি ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এ “প্রিন্সস মালেকা বিনতে সাউদ যায়েদ আল জারবা” নামে নবনির্মিত মসজিদ এর উদ্বোধন করা হয় গত ১৪ ফেব্রুয়ারি দুপুর বারটায়।
উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান সাইয়েদসহ দাতা সংস্থার প্রতিনিধিদল ও উর্ধতন সামরিক কর্মকর্তাবৃন্দ। সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জসীম উদ্দিন প্রমুখ।