আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৬ ২৩:১৫:০৩ || আপডেট: ২০১৯-০২-১৬ ২৩:১৫:০৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার সন্তান খাতুনগঞ্জের সুরমা ট্রান্সপোর্টের প্রতিষ্ঠাতা, স্বনামধন্য ব্যবসায়ী ১৩নং সুচক্রদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইসমাঈল কন্ট্রাক্টর গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় পৌর সদরের ৩নং ওয়ার্ডের নিজ বাড়িতে বাধর্ক্য জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে……..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বৎসর। এ সময় তিনি ৪ পুত্র ও ১ কন্যা সহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল শনিবার জোহরের নামাজের পর পটিয়া আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
ইমামতি করেন শাহসূফি ফরিদুল আবছার শাহ (ম.জি.আ.)। জানাজায় পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, সাবেক মেয়র নুরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, আ’লীগ নেতা আইয়ুব বাবুল, সাবেক কমিশনার ফজলুল হক, নাছির উদ্দিন, আলমগীর আলম, অধ্যক্ষ জসিম উদ্দিন, পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক সামশুল আলম বাবু, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, কাউন্সিলর আবু ছৈয়দ, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গণি, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, এমএনএ নাছির, নাছির উদ্দিন, মঞ্জুরুল আলম, আবুল মনছুর, সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও আমির ভান্ডার দরবারের সাজ্জাদানশীনগণ শরীক হন।
তার ইন্তেকালে জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম তোহা পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।