চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ইজতেমা যাত্রী সেজে ইয়বা পাচার : ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

প্রকাশ: ২০১৯-০২-১৭ ০০:২০:১৮ || আপডেট: ২০১৯-০২-১৭ ০০:২০:১৮

কক্সবাজার:

আত্মসমর্পণের দিনেও কক্সবাজারের টেকনাফ সীমান্তে ইয়াবা কারবারিরা তৎপর ছিল। শনিবারও এক ইয়াবা কারবারি ইজতেমা যাত্রী সেজে কৌশলে গ্যাস সিলিন্ডার ভর্তি করে ৪০ হাজার ইয়াবার চালান পাচারকালে র‌্যাবের হাতে ধরা পড়েছে।

শনিবার রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মহসড়কের লিংক রোড বাস স্টেশনে র‌্যাবের অভিযানে ধরা পড়ে।

পাচারকারী জানান, টেকনাফে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠান উপলক্ষে রাস্তায় তেমন তল্লাশি হবে না মনে করেই এমন বিশেষ দিনে তিনি ইয়াবার চালানটি পাচার করছিলেন।

কক্সবাজারে নবস্থাপিত র‌্যাব-১৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান এ প্রসঙ্গে জানান, টেকনাফ থেকে রাজধানী ঢাকাগামী ইজতেমা যাত্রীর বাস (হানিফ পরিবহন) থেকে গ্যাস সিলিন্ডারসহ পাচারকারীকে আটক করা হয়। ধরা পড়া ইয়াবা পাচারকারীর নাম মৌলভী সরোয়ার কামাল (৩০)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *