চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত, আধুনিক পর্যটন নগরী করা হবে

প্রকাশ: ২০১৯-০২-১৭ ০০:০৮:১০ || আপডেট: ২০১৯-০২-১৭ ০০:০৮:১০

বীর কন্ঠ ডেস্ক :

প্রকল্পের কাজ নিয়ে কোনো ধরনের অজুহাত শুনতে নারাজ জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমরা কিছু কিছু প্রকল্পের কাজ তরান্বিত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছি। এ বিষয়ে চেয়ারম্যান সাহেবকে দেখলাম তাগিদ দিতে। আমিও কিছু প্রশ্ন করেছি যে, আমরা কোন অজুহাত শুনতে চাই না।

শনিবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের সম্মেলন কক্ষে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা শুনতে চাই চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা, চট্টগ্রামকে আধুনিক নগরে পরিণত করা। সিঙ্গাপুরসহ অন্যান্য দেশে রাষ্ট্রীয় সফরে যখন আমরা যাই.. আমাদের ভ্রমণের টাকায় সে রাষ্ট্রগুলো চলে। আমরা সমুদ্রতীরবর্তী চট্টগ্রামের এমন উন্নয়ন কেন করতে পারবো না?’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমি চট্টগ্রামের যে উন্নয়ন পরিকল্পনাগুলো দেখেছি। আমার খুবই ভালো লেগেছে। এগুলো সম্পন্ন হওয়ার পর চট্টগ্রাম তো সারাদেশ নয়, দেশের বাইরের মানুষকেও আকৃষ্ট করবে, এখানে বেড়াতে আসতে, ভ্রমণ করতে, তাদের অন্যান্য সকল প্রয়োজন মেঠাতে।

রাষ্ট্র চট্টগ্রামের প্রতি যে সুদৃষ্টি রেখেছে, এজন্য চট্টগ্রামের মানুষেরও দায়িত্ববোধ থাকা দরকার বলেও মত দেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা চাই দেশে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে সেটা আরো দ্রুতগতিতে এগিয়ে যাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম পরিশ্রম করে চলেছেন। ক্লান্তি কাকে বলে, এটা উনার ডিকশনারীতে নেই। সবাই সততার সাথে দায়িত্ব পালন করবেন এটা উনি প্রত্যাশা করেন। আমার তাঁর টিমের মেম্বার। আমাদেরকে সেটা মনে রাখতে হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ২০০৯ সালে যে আস্থা রেখে প্রধানমন্ত্রী সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব আবদুচ ছালামকে দিয়েছিলেন, সেটা তিনি বারবার বহাল রাখছেন। এর অর্থ প্রধানমন্ত্রীর আস্থা ছালাম সাহেবের প্রতি রয়েছে। একটা কথা প্রধানমন্ত্রী বলেন, টাকা কোন সমস্যা না। প্রকল্প নিয়ে আসো।

এ সময় উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব আবদুচ ছালাম, আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সিডিএর বোর্ড সদস্য হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।

বৈঠক শেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর বাস্তবায়নাধীন একাধিক প্রকল্পের কাজ পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *