প্রকাশ: ২০১৯-০২-১৮ ২৩:৫৩:৩৮ || আপডেট: ২০১৯-০২-১৮ ২৩:৫৩:৩৮
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সংবর্ধনা সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল সালাম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আহমদ, পরিচালনা কমিটির সদস্য রোমেল দেওয়ান, মোহাম্মদ মুছা সওদাগর, মো. নেয়ামত উল্লাহ, ওমর ফারুক সিকদার, রবীন্দ্র লাল নাথ, স্বপন কান্তি শীল, শাহিন আকতার, ইসহাক জামান, স্বপন কুমার শীল, নিপুনা বড়–য়া প্রমুখ।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী চালানোর জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।