চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

কর্মসংস্থান সৃষ্টিতে সাইফুল আলম মাসুদের অবদান অবিস্মরণীয় : পটিয়ায় এস. আলম তোরণের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে -হুইপ সামশুল হক

প্রকাশ: ২০১৯-০২-১৮ ২৩:৫০:২৫ || আপডেট: ২০১৯-০২-১৮ ২৩:৫০:২৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরে সিইও অফিসের বিপরিতে পটিয়া পৌরসভার অর্থায়নের নির্মিতব্য এস. আলম তোরণ নির্মান প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পগুলো শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ পটিয়া থেকে বার বার নির্বাচিত এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী।

পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর গোফরান রানার সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, প্রবীণ আ’লীগ নেতা সামশুদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, পৌরসভার সচিব মো. মহসিন, ইঞ্জিনিয়ার খন্দকার মিজানুর রহমান, মো. শাহজাহান, উপজেলা আ’লীগ নেতা আজিমুল হক, আবদুল খালেক চেয়ারম্যান, আইয়ুব বাবুল, আলমগীর আলম, এমএনএ নাছির, চৌধুরী মাহবুবুর রহমান, ফজলুল হক আল্লাই, শহিদুল ইসলাম, হাবিবুল হক চৌধুরী, এম. এজাজ চৌধুরী, মুজিবুল হক নবাব, মাজেদা বেগম শিরু, কাউন্সিলর আবদুল খালেক, ইঞ্জিনিয়ার রূপক সেন, আবু ছৈয়দ, আলহাজ্ব এম. খোরশেদ গণি, কামাল উদ্দিন বেলাল, এম.এ মন্নান, শেখ সাইফুল ইসলাম, শফিউল আলম, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াসমিন আকতার, ফেরদৌস বেগম, পৌর যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, মিজানুর রহমান, জসিম উদ্দিন, আবদুর রহিম সও:, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেকুর রহমান তারেক, শাহরিয়ার শাহজাহান প্রমুখ।

এসময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, এ পটিয়ার হাজার হাজার বছরের যুবকের কর্মসংস্থান সৃষ্টি করে আলহাজ্ব সাইফুল আলম মাসুদ জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে চাকুরী প্রদানের কর্মসূচী অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা মনে করি, আগামী দিনেও তিনি তার এ কর্ম পরিকল্পনা অব্যাহত রেখে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবস্থান থেকে সহায়ক ভূমিকা পালন করে যাবেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *