নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৯-০২-১৮ ২১:২৬:৪১ || আপডেট: ২০১৯-০২-১৮ ২১:২৬:৪১
নূর হোসেন মামুন, কাপ্তাই:
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন অাগামী ১৮ই মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল অনুযায়ী সোমবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন। সর্বশেষ তথ্য অনুযায়ী সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের নিকট উপজেলা চেয়ারম্যান পদে ১জন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জন সহ মোট ৯ জন প্রার্থী তাদের সমর্থনকারী ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাথে এনে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র সংগ্রহ করলেও দাখিল করেনি চেয়ারম্যান পদে ১জন ও ভাইস চেয়ারম্যান পদে ২জন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সোমবার পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ সিনিয়র সহ-সভাপতি সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, উপজেলা কৃষকলীগের সমবায় বিষয়ক সম্পাদক মো. আলম, ওয়াগ্গা ইউপির সাবেক চেয়ারম্যান অংলাচিং মারমা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, উপজেলা মহিলা অা.লীগ সভাপতি মনোয়ারা জাহান, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকা ও স্থানীয় সাংবাদিক মরহুম ডা. অাহমেদ নবীর কন্যা ফারহানা আহমেদ পপি, উপজেলা মহিলা অা.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা উমেচিং মারমা।
জানা যায়, চেয়ারম্যান পদে বিপ্লব মারমা এবং ভাইস চেয়ারম্যান পদে হৃদয় তনচংগ্যা ও অাবুল কাশেম মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষদিন নির্ধারীত (বিকেল ৫টা পর্যন্ত) সময়ের মধ্যে তারা মনোনয়ন পত্র দাখিল করেনি।
কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অামরা সকল প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করার পর অাচরণ বিধি সমূহ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি তাদের সকলের কাছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০১৬সালের ২১ডিসেম্বর তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী (এস.অার.ও নং ৩৭৭অাইন) উপজেলা পরিষদ (নির্বাচন অারচণ) বিধিমালা প্রদান করছি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই অাগামী ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ।