চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে আজকের মধ্যে গ্যাস সমস্যার সমাধানের আশ্বাস

প্রকাশ: ২০১৯-০২-১৮ ১৬:০৫:৫৮ || আপডেট: ২০১৯-০২-১৮ ১৬:০৫:৫৮

বীর কন্ঠ ডেস্ক :

তিন দিন পেরিয়ে গেলেও চট্টগ্রামে গ্যাসের দুর্ভোগের এখনো কোনো সুরাহা হয়নি। চরম ভোগান্তিতে নগরবাসী। শুধু নগরবাসী নয়, সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ কম থাকায় বিপাকে গাড়ি চালকরাও। তবে আজকের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।

গ্যাস না থাকায় বাসার নিচে বাধ্য হয়ে মাটির চুলায় রান্নার ব্যবস্থা করেছে নিম্ন আয়ের মানুষ। তিনদিন ধরে গ্যাস না থাকায় জনজীবন যেমন অতিষ্ঠ হয়ে উঠেছে তেমনি বিপাকে পড়েছে নগরবাসী। গ্যাস না থাকায় চাপ পড়েছে নগরীর হোটেল গুলোতেও। এতে ক্ষুব্ধ নগরবাসী।সিএনজি স্টেশনগুলোর গ্যাস সরবরাহ কম থাকায় বিপাকে পড়েছেন গাড়ি চালকরা।

রোববার থেকে খালের মাটি খোঁড়াখুঁড়ি করে পাইপটি বের করার চেষ্টা করে কর্নফুলী গ্যাস কর্তৃপক্ষ। তবে পুরোপুরি সংস্কার কাজ চালানো সম্ভব হয়নি। সোমবারের মধ্যে গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম কর্নফুলী গ্যাস কোম্পানী লিমিটেড জিএম আনিস উদ্দীন আহমেদ।তিনি বলেন, ‘আজকের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি।’

গত শনিবার নগরীর ইপিজেড এলাকায় সিটি কর্পোরেশনের খাল কাটার সময় পাইপলাইন কাটা পড়ে বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। এতে হালিশহর,আগ্রাবাদ,বন্দর, জামালখান, আসকার দীঘির পাড় সহ বিভিন্ন এলাকার কয়েক লাখ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *