চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে বিএনপির ৫৩ নেতা-কর্মী কারাগারে 

প্রকাশ: ২০১৯-০২-১৮ ২১:৪২:৫৮ || আপডেট: ২০১৯-০২-১৮ ২১:৪৪:২২

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামে আত্মসমর্পণের পর ১২ মামলায় বিএনপির ৫৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত ৫৩ নেতাকর্মীর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আব্বাসসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বেশ কয়েকজন নেতা আছেন বলে জানা গেছে।

নির্বাচনের আগে দায়ের হওয়া ১২ মামলায় বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন বলে জানান অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী।

মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ফখরুদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কর্ণফুলী ও ইপিজেড থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১২টি মামলায় আত্মসমর্পণের পর বিএনপির ৫৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *