প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৮ ১৯:১১:৪০ || আপডেট: ২০১৯-০২-১৮ ১৯:১১:৪০
প্রদীপ শীল, রাউজান : রাউজানে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ও দু”বারের নির্বাচিত চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৮ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন ।
জমাদান কালে উপস্তি ছিলেন জেলা পরিদেবন প্যানেল চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী আব্দুল ওয়াব,উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, এস এম বাবর,বাবুল পুত্র আবরার ইয়াছিন তৌকি প্রমুক।