চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনার মনোনয়ন পত্র জমা

প্রকাশ: ২০১৯-০২-১৮ ১৯:১৩:৪৩ || আপডেট: ২০১৯-০২-১৮ ১৯:১৩:৪৩

প্রদীপ শীল, রাউজান: রাউজানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও দুই বারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা।

১৮ ফেব্রুয়ারি সোমবার বিকালে তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরার নিকট এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম চৌধুরী রানা, কাউন্সিলর জানে আলম জনি, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা রুবিনা ইয়াছমিন রুজি , জান্নাতুল ফেরদৌস ডলি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *