চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান নন্দীপাড়া বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের স্কুল পোশাক দিলেন সভাপতি সামিমুল ইসলাম চৌধুরী

প্রকাশ: ২০১৯-০২-১৮ ১৯:০৯:৩২ || আপডেট: ২০১৯-০২-১৮ ১৯:০৯:৩২

প্রদীপ শীল, রাউজান: নন্দীপাড়া এস,এম,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্কুল পোষাক বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর সামিমুল ইসলাম চৌধুরী সামুর ব্যাক্তিগত অর্থায়নে এই পোষাক দেয়া হয়।১৮ ফেব্রুয়ারী সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ছাত্রীদের হাতে নতুন এই পোষাক তুলে দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সামিমুল ইসলাম সামু। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ কয়েকজন ছাত্রী। জানা যায়, সুলতানপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় নারী শিক্ষার অগ্রদূত হিসাবে পরিচিত।

বর্তমান সভাপতি সামিমুল ইসলাম দায়িত্ব নেয়ার পর শিক্ষার মান উন্নয়নে নানা মূখী পরিকল্পনা গ্রহন করে। পাল্টাতে থাকে অবোকাঠামোসহ নানাবিদ পরিবেশ।বর্তমানে রাউজান পৌরসভা এলাকায় দ্বিতীয় স্থানে রয়েছে বালিকা বিদ্যালয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *