প্রকাশ: ২০১৯-০২-১৮ ২৩:৫৭:৪৭ || আপডেট: ২০১৯-০২-১৮ ২৩:৫৭:৪৭
রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাল্যবিবাহ বন্ধ করেছেন প্রশাসন। গতকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বেতাগী ইউনিয়নের রোটারি বেতাগী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এই ছাত্রীর ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের (আক্দ) হওয়ার কথা ছিল। তাঁর বাড়ি একই ইউনিয়নের ঢেমির ছড়া গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নিবাহী হাকিম মো. মাসুদুর রহমান বাল্য বিবাহের খবর পেয়ে সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী হাকিম পূর্বিতা চাকমাকে পাঠিয়ে এই বিয়ে বন্ধ করে দেন। নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা বলেন, “ মেয়েটির স্কুলের সনদ অনুযায়ী বয়স ১৪ বছর। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের মা মেয়েকে বিয়ে দেবেনা বলে অঙ্গীকার করেন। ” স্থানীয়রা সাথে কথা বলে জানা গেছে,“ গতকাল সোমবার সন্ধ্যায় একই গ্রামের এক প্রবাসীর সাথে স্কুল ছাত্রীর বাড়িতে আক্দ হওয়ার কথা ছিল।”