চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

আমিরাবাদ নিবাসী আলহাজ্ব হাকিম বকসু’র ইন্তেকাল : সকাল ১১টায় জানাজা

প্রকাশ: ২০১৯-০২-১৯ ০১:২৮:১৪ || আপডেট: ২০১৯-০২-১৯ ০১:৪৮:২৪

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মীর পাড়া নিবাসী বিএনপি নেতা আব্দুর রহিম কন্ট্রাক্টরের বাবা আলহাজ্ব হাকিম বকসু (প্রকাশ বেট্টা) ইন্তেকাল করেছেন।

১৮ (সোমবার) ফেব্রুয়ারি রাত ১১টার ৫০ মিনিটের দিকে  তিনি নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি মৃত মিয়া হোসেন সাওদাগরের একমাত্র পুত্র।  দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী ৫ মেয়ে ৩ ছেলেসহ  অসংখ্য  গুণগ্রাহী রেখে গেছেন। ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টায়  আমিরাবাদ মীর পাড়া জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।  তার মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *