চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ের বিএসপিআইয়ে সিএসই কনফারেন্স

প্রকাশ: ২০১৯-০২-১৯ ২০:৪০:২৭ || আপডেট: ২০১৯-০২-১৯ ২০:৪০:২৭

নূর হোসেন মামুন, কাপ্তাই : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের হাতেখড়িসহ তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে দেশব্যাপী শুরু হওয়া সিএসই কনফারেন্স ৩য় বারের মতো কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বি.এস.পি.আই) এ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার দুইদিন ব্যাপী বিএসপিঅাইয়ের সিভিল উড অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রায় ৩’শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ কর্মসূটিতে সহায়তা করছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আলফা নেট। কানফারেন্সে কম্পিউটার প্রকৌশলীরা তথ্য প্রযুক্তির আপডেট ভার্সন, প্রোগ্রামিং, মাইক্রোসফট সফটওয়্যার ডেভেলপমেন্ট, স্টাটিং ইউর ক্যারিয়ার ওয়েব ও ডাটাবেইস ডেভেলপমেন্ট, আউটসোর্সিং ,মোবাইল অ্যাপস ও তথ্য প্রযুক্তিতে উন্নত ক্যারিয়ার গঠন বিষয়ক ক্লাস নেন। কনফারেন্সে আলোচনায় অংশ নেন বিএসপিআইয়ে অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ, বিএসপিআইয়ের কম্পিউটার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম, আলফা নেটের ফাউন্ডার প্রকৌশলী আবু সুফিয়ান হায়দার, সিএসই কনফারেন্সের উদ্যোক্তা প্রকৌশলী মো. ইসরাফিল মাসুম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী  আশুতোষ নাথ বলেন, শিক্ষার্থীরা আইটির উপর ক্যারিয়ার গঠনে সঠিক সিদ্ধান্ত নিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই প্রতিষ্ঠানে কর্মশালাটি আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। উল্লেখ্য, গত মে মাসে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট’র মাধ্যমে এ কর্মসূচির শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *