চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

জিয়া স্মৃতি যাদুঘরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান

প্রকাশ: ২০১৯-০২-১৯ ১৮:২২:৪০ || আপডেট: ২০১৯-০২-১৯ ১৮:২২:৪০

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্থান চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউস। এই সার্কিট হাউসেই তিনি আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। সার্কিট হাউসের সাথে শহীদ জিয়ার রক্ত মিশে আছে। অবিলম্বে জিয়া স্মৃতি যাদুঘরের নাম ফলকে পুনরায় শহীদ জিয়ার নাম স্থাপন করে নাম পরিবর্তনের সরকারী সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।

চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার( ১৯ ফেব্রুয়ারী) মঙ্গলবার বেলা ১১ টায় নাসিমনভবনস্থ দলীয় কার্যালয়ে জিয়া স্মৃতি যাদুঘর প্রসঙ্গ ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে উপরোক্ত আহবান জানান।

এতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে লিখিত বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারীর মধ্যে জিয়া স্মৃতি যাদুঘরের নামফলকে শহীদ জিয়ার নাম পুনরায় স্থাপন করার জন্য চট্টগ্রামের প্রশাসনের প্রতি দাবী জানান। অন্যথায় ২৫ ফেব্রুয়ারী জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদান এবং ২৬ ফেব্রুয়ারী জিয়া স্মৃতি যাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন. চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, চট্টগ্রাম মহানগর বিএনপির সিঃ সহ সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শেখ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, সাবেক কমিশনার মাহবুবুল আলম, চট্টগ্রাম মহানগর কল্যাণ পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল আলম,  নগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সহশ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা, বাংলাদেশ ন্যাপ চট্টগ্রাম মহানগরের সভাপতি ওসমান গণি সিকদার, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, সদস্য আলী ইউসুফ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *