চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

জেলা তথ্য অফিসের উদ্যোগে ফটিকছড়িতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত

প্রকাশ: ২০১৯-০২-১৯ ২০:২৬:৩৬ || আপডেট: ২০১৯-০২-১৯ ২০:২৬:৩৬

রফিকুল আলম : জেলা তথ্য অফিসের উদ্যোগে ফটিকছড়ি উপজেলা পরিষদের শহীদ জহুরুল হক হল রুমে ১৯ ফেব্রুয়ারি ”শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫মপর্যায়)” শীর্ষক প্রকল্পের অধীন যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধ,নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ,দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা-স্যানিটেশন-পরিবেশ ও জন্মনিবদ্ধন,মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ-মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা,নিরাপদ মাতৃত্ব,অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,ঈমাম,শিক্ষক ও সামাজিক ব্যক্তিদের নিয়ে এ কর্মশালা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মুশফিকুর রহমান। জেলা তথ্য অফিসের উপ পরিচালক সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্টিত এ কর্মশালায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসান,ডাক্তার শাহীন আকতার, সুন্দরপুর ইউপি এম শাহ নেওয়াজ, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর রফিকুল আলম চৌধুরী, মাষ্টার নাসির উদ্দিন চৌধুরী, শিক্ষিকা জোহরা খানম ও বিভিন্ন এনজিও প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *