চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে ভাইস-চেয়ারম্যান পদে শাহাজান কবিরের মনোনয়ন দাখিল

প্রকাশ: ২০১৯-০২-১৯ ২০:১৭:০৯ || আপডেট: ২০১৯-০২-১৯ ২০:১৯:৩০

 মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ আসন্ন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সদর ইউনিয়নের বিছামারা এলাকার সমাজ সেবক সৌদি প্রবাসী ফইজুল কবিরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল্লাহ বিদুর বড় ভাই মওলানা শাহাজান কবির। সোমবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জান পরিবারের সদস্য ও বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন তরুণ ব্যবসায়ী এই নেতা।

এর আগে তিনি সকালে শুভানুধ্যায়ীদের সাথে মতবিনিময় করেন উপজেলা সদরের কবির টাওয়ারস্থ তার নিজস্ব অফিসে। মনোনয়নপত্র জমা দেয়ার আগে তিনি নিজ আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে নির্বাচনী তৎপরতা শুরু করেন। তরণ এই যুবলীগ নেতা বলেন আধুনিক নাইক্ষ্যংছড়ি বিনির্মাণ ও সুখ-দুঃখে উপজেলার পাহাড়ী-বাঙ্গালীদের পাশে থাকার কথা বলে সকলের কাছে দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *