চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় দৌলতিয়া তৈয়্যবিয়া মসজিদে জালাল মাবিয়া ট্রাস্টের ফ্যান বিতরণ

প্রকাশ: ২০১৯-০২-১৯ ২৩:০৬:৪৬ || আপডেট: ২০১৯-০২-১৯ ২৩:০৬:৪৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের দক্ষিণ গোবিন্দারখীল দৌলতিয়া তৈয়্যবিয়া জামে মজসিদে জালাল মাবিয়া ট্রাস্টের পক্ষ থেকে বৈদ্যুতিক পাকা বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জালাল মাবিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল। ওয়ার্ড কাউন্সিলর আবদুল মন্নান, মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এসময় ট্রাস্টের চেয়ারম্যান কামাল উদ্দিন বেলাল বলেন, মসজিদ আল্লাহর ঘর। এ মসজিদে যাতে মুসল্লীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইবাদত-বন্দেগীতে মশগুল থাকতে পারেন সেজন্য আমার প্রতিষ্ঠানের এ প্রয়াস। তিনি সকলের কাছে এ প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *