ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৯-০২-১৯ ১৯:১৫:১৬ || আপডেট: ২০১৯-০২-১৯ ১৯:২৫:৩৯
বান্দরবান অফিস, বীর কন্ঠ :
বান্দরবানের সুয়ালকস্থ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী এবং প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) সুয়ালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক ফারুক খান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বান্দরবান বেতারের উপবার্তা নিয়ন্ত্রক মো: মোকছেদ হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক বিশ্বজিত চাকমা, জেলা ছাত্রলীগ সভাপতি কাওছার সোহাগ, রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদার, সাংবাদিক কৌশিক দাশ, ইউপি সদস্য জসীম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: সোহেল, খেলার সমন্বয়ক জাহেদ হোসেন এবং অতিথি খেলোয়াড় তানজিল ।

উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ যুগ্ম- সম্পাদক কাজী শেফায়েত হোসেন (সাফু), সাবেক যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন খান জনি, ছাত্রনেতা মোহাম্মদ আরিফ, সাংবাদিক নজরুল ইসলাম টিটু, সাংবাদিক রাহুল বড়ুয়া, ক্রিড়া ব্যক্তিত্ব মেহেদী হাসান মুন্না, সেনা সদস্য পাইসাপ্রু মারমা, কলিম উল্লাহ ভূঁইয়া, তাহসিন, তারেক, ওসমান প্রমুখ।

প্রীতি ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুয়ালক ব্লাইন্ড ক্রিকেট দল এবং রানার আপ হয় লামা ব্লাইন্ড ক্রিকেট দল। ৩টি উইকেট ও ৭৪ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন সুয়ালক দলের নজরুল ইসলাম।
এর আগে ক্রিকেট ম্যাচ শুভ উদ্বোধন করেন সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা।

অনুষ্ঠানে দাবা প্রতিযোগিতায় নুমংচিং ও সুকেল তঞ্চঙ্গ্যা, সাংস্কৃতিক প্রতিযোগীতায় আহমদ নবী, বিনামিন ত্রিপুরা, সুকেল তং এবং প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বের জন্য ইমতিয়াজুল হক, আব্দুল কাদের, সুকেল তঞ্চঙ্গ্যা এবং রিমন্ত তঞ্চঙ্গ্যা পুরষ্কৃত হন।

ক্রিকেট ম্যাচ পরিচালনা করেন আম্পায়ান দেলোয়ার হোসেন রাসেল ও রিয়াজ উদ্দিন রাজিব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক মর্যাদায় প্রতিবন্ধীরা এখন আর পিছিয়ে নেয়। বিশেষকরে দৃষ্টিপ্রতিবন্ধীরা শিক্ষা, দীক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন ও চাকরি ক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিবন্ধীদের জন্য সরকার নানাবিধ সুযোগ সুবিধা বর্ধিত করছে।