চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু জামিনে মুক্ত

প্রকাশ: ২০১৯-০২-১৯ ২০:৪৪:৩৭ || আপডেট: ২০১৯-০২-১৯ ২০:৪৪:৩৭

 বোয়ালখালী প্রতিনিধিঃ বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় বোয়ালখালী পৌর সভার মেয়র হাজী আবুল কালাম আবু জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। ১৮ ফেব্রুয়ারী রাত ১১.৩০ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন । ২০১৮ সালের ২৩ নভেম্বর নগরীর চান্দগাঁও থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় ১০ ফেব্রুয়ারি রবিবার মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এর আদেশে বোয়ালখালী পৌর মেয়র, বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি আবুল কালাম আবু চান্দগাঁও থানার একটি মামলায় উচ্চ আদালতে জামিন নিয়েছিলেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *