চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

মাইজভান্ডার শরীফে আখেরী মোনাজাতে লাখো ভক্তদের অংশ গ্রহন : সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০২-১৯ ২০:৩০:৩৪ || আপডেট: ২০১৯-০২-১৯ ২০:৩০:৩৪

রফিকুল আলম,ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত গাউছুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী (কঃ) এর পুত্র মাইজভান্ডারী ত্বরিকার অন্যতম সাধক গাউছেজামান হযরতুলহাজ্ব শাহসূফি মাওলানা সৈয়দ শফিউল বশর (কঃ) আল হাছানী আল মাইজভান্ডারীর ১০০ তম পবিত্র খোশরোজ শরীফ গতকাল (১৯ ফেব্রুয়ারী) মাইজভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মঞ্জিলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। খোশরোজ শরীফ উপলক্ষ্যে দেশ – বিদেশের লাখো ভক্তের সমাগম ঘটে ।

আগত ভক্তরা মাইজভান্ডার শরীফের সকল রওজায় কোরান শরীফ ও অজিফা পাঠ এবং জিকির করতে দেখা যায় । সে সাথে মহান রাব্বুল আলামিনের নিকট দু’হাত তুলে নিজ নিজ মনোবাসনা পূরনের জন্য ফরিয়াদ জানান । রাতে মাইজভান্ডার শরীফে ভক্তদের উপস্থিতে কোথা ও তিল ধারনের জায়গা ছিল না । এদিকে ,আগত ভক্তরা গাউছিয়া রহমান মঞ্জিলে সাজ্জাদনশীন শাহাজাদায়ে গাউছুল আজম হযরত শাহ্ সূফী আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাছানী আল মাইজভান্ডারী সহ অন্যান্য সকল সাজ্জাদানশীনদের সাথে দীর্ঘ লাইন ধরে সাক্ষাত করে দোয়া কামনা করতে দেখা যায়। কর্মসুচী শেষে রাতে বিশ্ব উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, সাজ্জাদানশীন শাহ্জাদায়ে গাউসুল আযম হয়রত শাহ্সুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল মাইজভান্ডারী। এ সময় উপস্থিত ছিলেন, শাহাজাদা সৈয়দ নুরুল বশর আল হাছানী আল মাইজভান্ডারীসহ অন্যান্য আওলাদ ও আশেকানে লাখো মাইজভান্ডারী ভক্ত । মোনাজাত শেষে তবারুক বিতরনের মাধ্যমে পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন হয় । আগত ভক্তরা সাজ্জাদানশীনদের সাথে সাক্ষাৎ ও মাইজভান্ডার শরীফ দর্শনের স্মৃতি মনে ধারন করে নিজ নিজ গন্তব্যে রওনা করে।

অন্য দিকে আগতভক্তদে হাজারো যানবাহন নাজিরহাট এলাকায়,মাইজভান্ডার শরীফের পশ্চিমে ও নাজিরহাট-মাইজভান্ডার সড়কের ৫/৬ কিলোমিটার জুড়ে রাখা হলে ও আইন শৃঙ্খলা বাহিনীর সুন্দর পরিচালনায় কোন যানজট দেখা যায়নি। অপরদিকে, খোশরোজ শরীফের আইন শৃংখলা রক্ষায় ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট, পুলিশ, স্বেচ্ছাসেবক বাহিনী ও গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রচুর স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল। কোথাও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়া লাখো ভক্তের এ মিলন মেলা সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *