এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১৯ ২০:২১:৫৩ || আপডেট: ২০১৯-০২-১৯ ২০:২১:৫৩
মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২য় আসর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত আটটায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ,ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ নিজাম উদ্দিন, চট্টগ্রাম পল্লিবিদ্যুৎ-৩ এর মিরসরাই জোন এর ৩ নং এলাকার পরিচালক ভিপি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা, নিজামপুর কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম নয়ন, নিজামপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান প্রমুখ। গত ৭ফেব্রুয়ারি শুরু হওয়া প্রথম রাউন্ডে অংশ নেয় আটটি দল। সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪টি।
এরপর ফাইনালে মুখোমুখি হন ফ্রেন্ডস পাওয়ার ও ভাই ব্রাদার্স। গতকাল রাত আটটায় অনুষ্ঠিত হওয়া দু’দল খেলেন দুটি করে ম্যাচ। ম্যাচে টানা দু’বার জিতলে হবে সে দল চ্যাম্পিয়ন। এতে ভাই ব্রাদার্সকে হারিয়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন ফ্রেন্ডস পাওয়ার। এরপর অতিথিবৃন্দ বিজয়ীদল এবং রানার্সআপ দলকে ট্রপি ও নগদ অর্থ তুলে দেন। উল্লখ্যঃ দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট আয়োজন করেন জিয়া উদ্দিন বাবলু, মো. কিবরিয়া, শাকিব, ও নয়ন।