চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় অভিযানের খবরে রোগ নির্ণয় কেন্দ্র খোলা রেখে পালালো সবাই

প্রকাশ: ২০১৯-০২-১৯ ২৩:৪১:৪০ || আপডেট: ২০১৯-০২-১৯ ২৩:৪১:৪০

রাঙ্গুনিয়া প্রতিনিধি : ভ্রাম্যমান আদালত আসছেন বাজারে। রোগ নির্ণয় কেন্দ্রেও অভিযান চালাবেন এমন খবরে কেন্দ্র খোলা রেখে পালিয়ে যান ব্যবস্থাপকসহ কর্মীরা। আদালতের নির্বাহী হাকিম আধ ঘন্টা অপেক্ষা করে ফিরে আসেন। আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে উচ্ছেদ অভিযানের পাশাপাশি ওষুধের দোকানেও অভিযান চালান ভ্রাম্যমান আদালত । এসময় বাজারের একমাত্র রোগ নির্ণয় কেন্দ্র লাইফ কেয়ার নামে প্রতিষ্ঠানে অভিযান চালান নির্বাহী হাকিম ও ইউএনও মো. মাসুদুর রহমান।

সকাল থেকে বিকাল পর্যন্ত সরফভাটা ও পোমরা ইউনিয়নের ৩ বাজারে অভিযান চলাকালে হাইওয়ে ও ওষুধ আইনে ১০ প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা , জেলা ড্রাগ সুপার মো. কামরুল হাসান ও রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক সুব্রত চৌধুরী। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ লাইফ কেয়ার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানোর সময় প্রতিষ্ঠানে কাউকে পাওয়া যায়নি। এটাতে আবারো অভিযান চালানো হবে। এছাড়া সড়ক দখল করে দোকানের মালামাল রাখার দায়ে হাইওয়ে আইনে সরফভাটার ইউনিয়নের ক্ষেত্র বাজারের মো. হোসেন, শহীদুল্লাহ চৌধুরী, পোমরা ইউনিয়নের গোচরা এলাকার মহরম আলী, কপিল উদ্দিন, মো. জসিম , মো. সিরাজ প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা, গোচরা এলাকার আবদুল মান্নানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় ।

সরফভাটার ক্ষেত্রবাজারে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদন ছাড়া ওষুধ বিক্রির দায়ে আমির হোসেনকে ৫ হাজার টাকা, মো. আলমগীরকে ১০ হাজার টাকা, পোমরা শান্তির হাটে আজিজুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *