চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় কলেজ ও মহাসড়কের পাশে ময়লার স্তূপ: উদ্ভট দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ

প্রকাশ: ২০১৯-০২-১৯ ২২:১৯:৫৯ || আপডেট: ২০১৯-০২-১৯ ২২:১৯:৫৯

আলাউদ্দিন, বীর কন্ঠ:

লোহাগাড়া উপজেলার আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের সামনে প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা-আর্বজনা। ফলে ময়লার দুর্গন্ধে কলেজ ও আশেপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

জানা গেছে, উপজেলা সদরের বটতলী শহরের আশেপাশের এলাকার ময়লা-আর্বজনা রাতের অন্ধকারে  প্রতিদিন কলেজ ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলা হচ্ছে।

আবর্জনার পচা দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি প্রতিনিয়ত মহাসড়কের এ স্থান দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসযাত্রী, স্কুল, কলেজের শিক্ষার্থী এবং পথচারীদের।

বাজারের ময়লার মধ্যে অধিকাংশই আবার কাঁচামাল। যার কারণে ময়লাগুলো ফেলার দু-একদিনের মধ্যেই তা পচে গলে দুর্গন্ধ বের হয়। মহাসড়কের পাশে ময়লার স্তূপের কারণে সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পচা ময়লার উদ্ভট দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ।

স্থানীয়রা জানান,  রাতের আধাঁরে  ময়লা ফেলে সৌন্দর্য নষ্ট করছে। আর এসব ময়লা পশু, পাখিরা ঘাঁটলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার অনুরোধ জানায়।

লোহাগাড়ার  স্যানিটারি অফিসার মো:  শের আলী বলেন, এসব ময়লা আর্বজনা না ফেলার জন্য  বিগত লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফিজনূর রহমান নোটিশ টাঙিয়ে  নিষেধ করা হয়েছিল ।

তারা নিষেধাজ্ঞা না মেনে রাতের অন্ধকারে ময়লা ফেলে কলেজ ও  আশপাশের এলাকার পরিবেশ নষ্ট করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *