জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২০ ২১:৩২:১৭ || আপডেট: ২০১৯-০২-২০ ২২:০১:৩৪
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আনোয়ারা সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে কুশপুত্তলিকা দাহ করে কলেজ ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়,আওয়ামী লীগের প্রয়াত সভাপতিমন্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা কুশপুত্তলিকা দাহ করে। এ সময় বক্তব্য দেন কলেজ ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম জিশান,মিজানুর রহমান আসিফ,আশিকুর রহমান নয়ন,হাবিব উল্লাহ রাশেদ ও গৌবিন্দ দত্ত প্রমুখ।