চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০২-২০ ২১:৪১:১৭ || আপডেট: ২০১৯-০২-২০ ২২:০৭:৪২

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত একযোগে উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ কুমার আচার্য্য বলেন,শিশুদের অধিকার,দায়িত্ব ও গতিশীল নেতৃত্ব তৈরি করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতটি পদে এ ভোট হয়।

উপজেলার উত্তর গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কোমলমতি শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *