চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া মাদ্রাসার সালানা জলসা ও পুরস্কার বিতরণ

প্রকাশ: ২০১৯-০২-২০ ২১:৩৫:৩১ || আপডেট: ২০১৯-০২-২০ ২২:০৫:১১

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ৬ষ্ঠতম সালানা জলসা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জলসায় সভাপতিত্ব করেন ইমামে আহলে সুন্নাত,পীরে কামেল শাহ্ সুফি আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (মু.জি.আ.)। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নূরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আহসানুল উলূম জামেয়া গাউছিয়া আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী,মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ ইদ্রিস আনছারী,আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী,গাউছিয়া হাশেমী কমিটির যুগ্ম আহবায়ক শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ জিয়াউদ্দিন হাশেমী,রায়পুর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ সোলাইমান আলকাদেরী,বড়উঠান গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইলিয়াছ আজম নূরী।

এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *