চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

উন্নয়ন বাধাগ্রস্থ করতেই বাঁশখালীর এমপির বিরুদ্ধে ষড়যন্ত্র : উপজেলা আওয়ামীলীগ

প্রকাশ: ২০১৯-০২-২০ ২১:০২:৫১ || আপডেট: ২০১৯-০২-২০ ২১:০২:৫১

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী : বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আজ (২০ ফেব্রুয়ারী) বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা সদরের একটি হলরুমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগ নেতারা অভিযোগ করেন, বাঁশখালীর ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতেই একটি মহল ভিডিও ও ভয়েস এডিটিং এর মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে কথিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।

এটি এডিটিং সফট্যার Kine Mastar প্রোগ্রামের মাধ্যমে সুকৌশলে এডিট করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের আমাদের প্রাণের নেতা। তার বিরুদ্ধে কিংবা প্রয়াত আকতারুজ্জান চৌধুরীর বাবুর বিরুদ্ধে এমপি মোস্তাফিজুর রহমানের কথিত ভিডিও চরম হাস্যকর। এটি হতেই পারেনা। অত্যান্ত সুকৌশলে এটি বানানো হয়েছে। লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর বলেন, এর আগেও এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হয়েছে। তার মনোনয়ন ঠেকাতেও বহু চেষ্টা তদবীর হয়েছে। এটি আমাদের বিরোধী পক্ষের লোকজনের একটি পরিকল্পিত কারসাজী। কারা কিভাবে এই ভিডিও বানিয়েছে তা উদঘাটনের চেষ্টা করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামীলীগ নেতারা বলেন, এর সাথে কাছের লোকজন জড়িত কিনা আমরা নিবিড়ভাবে তদন্ত করছি। কাটছাট করে ভিডিওটি বানানো হয়েছে বলে দাবী করে তারা বলেন, এর সাথে জড়িতদের খোঁজে বের করতে আমরা প্রশাসন ও সাংবাদিক মহলসহ সকলের কাছে সহযোগীতা কামনা করছি। এসময় উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আনম শাহাদাত আলম, আওয়ামীলীগ নেতা ছরওয়ার কামাল, শ্যামল দাশ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভিপতি অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন চৌধুরী, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট বদরুল হক, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট তোফায়েল বিন হোসাইন, পৌরসভা যুবলীগের সভাপতি হামিদ উল্লাহ হামিদ, ওলামালীগ সভাপতি মাওলানা আকতার, ছাত্রলীগ নেতা ফাহিম চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *